• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

খুব গরম চা-কফি খাচ্ছেন? এ অভ্যাসেই বাড়তে পারে বড় স্বাস্থ্যঝুঁকি

লাইফস্টাইল ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এক কাপ গরম চা বা কফি অনেকের দিনের পরিচিত সঙ্গী। তবে সেই পানীয় যদি এতটাই গরম হয় যে মুখে দেওয়ার আগে একটু অপেক্ষা করতে হয়, তাহলে সতর্ক হওয়ার কারণ আছে। যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত খুব গরম চা-কফি পান করলে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা এই গবেষণায় প্রায় ৯ লাখ ৭৭ হাজার মধ্যবয়সী নারী-পুরুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষকদের দাবি, এটি এখন পর্যন্ত খুব গরম পানীয় ও খাদ্যনালির ক্যানসারের সম্পর্ক নিয়ে সবচেয়ে বড় গবেষণা।

গবেষণায় দেখা গেছে, যারা ‘খুব গরম’ চা বা কফি পান করেন, তাদের খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি ‘উষ্ণ’ পানীয় পানকারীদের তুলনায় প্রায় তিন গুণ বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ক্যানসারে আক্রান্ত হওয়ার সামগ্রিক ঝুঁকি এখনও কম।

গবেষণায় ৬৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার পানীয়কে ‘খুব গরম’ হিসেবে ধরা হয়েছে। দিনে ছয় কাপ বা তার বেশি গরম পানীয় পান করলেও ঝুঁকি বাড়তে পারে বলে গবেষণার তথ্যে উঠে এসেছে।

এর সম্ভাব্য কারণ হিসেবে গবেষকেরা বলছেন, অত্যন্ত গরম তরল পান করার সময় খাদ্যনালির ভেতরের কোষের আবরণ ক্ষতিগ্রস্ত হতে পারে। দীর্ঘদিন এমনটি চলতে থাকলে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

গবেষণাটি ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্যানসার’-এ প্রকাশিত হয়েছে।

চা বা কফিতে দুধ মেশালে তাপমাত্রা কিছুটা কমে। তবে পানীয়টি তখনও অতিরিক্ত গরম থাকতে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা।

কেটলি পুরোপুরি ফুটে ওঠার পর তৈরি করা চায়ের তাপমাত্রা প্রায় ১০০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। কাপে ঢালার পর তা সাধারণত ৯০ থেকে ৯৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। তাই পান করার আগে কয়েক মিনিট অপেক্ষা করে পানীয়টি কিছুটা ঠান্ডা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ক্যানসার রিসার্চ ইউকে জানিয়েছে, গরম পানীয় কতক্ষণ রেখে পান করা নিরাপদ—এর নির্দিষ্ট সময় বলা কঠিন। তবে পানীয়টি খুব গরম থাকা অবস্থায় না খেয়ে পান করার উপযোগী তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

গবেষণার প্রধান গবেষক ডা. কেরেন পাপিয়ে বলেন, দক্ষিণ আমেরিকায় পরিচালিত আগের গবেষণায়ও খুব গরম পানীয় এবং খাদ্যনালির ক্যানসারের মধ্যে একই ধরনের সম্পর্ক পাওয়া গেছে। তবে কোন তাপমাত্রায় পানীয় পান করলে ঝুঁকি বাড়ে, তা নির্দিষ্টভাবে জানতে আরও গবেষণা প্রয়োজন।

গবেষকেরা বলছেন, খাদ্যনালির স্কোয়ামাস সেল ক্যানসার তুলনামূলকভাবে বিরল। যুক্তরাজ্যে এ ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার আজীবন ঝুঁকি প্রায় ১ শতাংশ। ফলে খুব গরম পানীয় ঝুঁকি বাড়ালেও সামগ্রিকভাবে এ ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম।

তবে ধূমপানের মতো অন্যান্য কারণ খাদ্যনালির ক্যানসারের জন্য আরও বড় ঝুঁকি। গবেষণাটির অর্থায়নকারী ক্যানসার রিসার্চ ইউকের ফিওনা ওসগুন বলেন, এ ধরনের ক্যানসারের ঝুঁকি কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো ধূমপান না করা এবং অ্যালকোহল পান কমানো।

খাদ্যনালির ক্যানসারের সম্ভাব্য লক্ষণের মধ্যে বুকজ্বালা, বদহজম, গলা বা বুকে ব্যথা এবং ওজন কমে যাওয়ার মতো উপসর্গ থাকতে পারে।

আরও পড়ুন

বিচ্ছেদের প্রথম সপ্তাহে ভুলেও করবেন না এই ৫ কাজ

ঘুমানোর আগে ফোনে স্ক্রল, ‘ব্রেন ফগ’ নিয়ে সতর্ক করলেন নিউরোলজিস্ট 

রাতের ঘুমের ঘাটতি কি দিনে পূরণ হয়, জেনে নিন উপায়

সূত্র: বিবিসি

/অ

  • পানীয়
  • স্বাস্থ্যঝুঁকি
এ সম্পর্কিত আরও খবর
মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়-দই বিক্রির দায়ে মাগুরায় ১৫ হাজার টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়-দই বিক্রির দায়ে মাগুরায় ১৫ হাজার টাকা জরিমানা
মশা তাড়ানোর স্প্রে কি নিরাপদ? জানালেন চিকিৎসক
মশা তাড়ানোর স্প্রে কি নিরাপদ? জানালেন চিকিৎসক
দাঁত দিয়ে নখ কাটেন? কতটা ক্ষতি হতে পারে, জানালেন চিকিৎসক
দাঁত দিয়ে নখ কাটেন? কতটা ক্ষতি হতে পারে, জানালেন চিকিৎসক
তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X